গাছে ফুল আসছে না, পাতা হলুদ হয়ে যাচ্ছে? এই ম্যাজিক্যাল উপাদানেই হবে সমাধান - 24 Ghanta Bangla News
Home

গাছে ফুল আসছে না, পাতা হলুদ হয়ে যাচ্ছে? এই ম্যাজিক্যাল উপাদানেই হবে সমাধান

Spread the love

প্রথমেই মাটি আলগা করুন

সার দেওয়ার আগে টবের উপরিভাগের মাটি হালকা করে খুরপি দিয়ে নাড়িয়ে দিন। এতে শক্ত হয়ে থাকা মাটি আলগা হবে এবং শিকড়ের চারপাশে বাতাস চলাচল বাড়বে। এরপর সার দিলে তা শিকড়ের কাছে পৌঁছতে সুবিধা হয়।

জৈব সারের ব্যবহার

মাটি আলগা করার পর ভালো ভাবে পচানো গোবর সার বা ভার্মিকম্পোস্ট দিতে পারেন। তবে সারের পরিমাণ গাছ ও টবের আকার অনুযায়ী হওয়া উচিত। অতিরিক্ত সার দিলে উপকারের বদলে গাছের উল্টে ক্ষতি হতে পারে।

সি-উইড হতে পারে বাড়তি পুষ্টির উৎস

সি-উইড এক্সট্র্যাক্ট তরল বা শুকনো—দুইভাবেই পাওয়া যায়। এটি মাটিতে সরাসরি দিতে পারেন বা পাতায় স্প্রেও করা যায়। এতে বিভিন্ন ট্রেস এলিমেন্ট, নিউট্রিয়েন্ট থাকে, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং ফুল আনতেও সহায়তা করে। তবে ব্যবহার করার সময়ে প্যাকেটের গায়ে দেওয়া মাত্রা ও নির্দেশই অনুসরণ করা সবচেয়ে নিরাপদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *