শনিবার টলিউডে প্রথম দফার নির্বাচন, ভোট-যজ্ঞের ঋত্বিক মিঠুন চক্রবর্তী - 24 Ghanta Bangla News
Home

শনিবার টলিউডে প্রথম দফার নির্বাচন, ভোট-যজ্ঞের ঋত্বিক মিঠুন চক্রবর্তী

Spread the love

দীর্ঘদিনের অশান্তি, অভিযোগ-পাল্টা অভিযোগ, গ্রেফতারি, মামলা, পাল্টা মামলা, শুটিং বন্ধ থেকে শুরু করে পরিচালক ও অভিনেতাদের ব্যান করার বিতর্ক—সব মিলিয়ে গত কয়েক মাসে টলিপাড়ার অন্দরে কম জলঘোলা হয়নি। সেই বিতর্কের আবহ কাটিয়েই এ বার নতুন নেতৃত্ব বেছে নেওয়ার পালা। আজ, শনিবার ৩১ অক্টোবর থেকে টেকনিশিয়ান স্টুডিয়োয় শুরু হচ্ছে টেকনিশিয়ানদের বিভিন্ন গিল্ডের নির্বাচন। চলবে আগামী কাল, রবিবার ১ নভেম্বর পর্যন্ত। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর টলিউডের সাংগঠনিক কাঠামোয় এই প্রথম বড় নির্বাচনী প্রক্রিয়া। ফলে এই ভোটকে ঘিরে স্বাভাবিক ভাবেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে স্টুডিয়োপাড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *