সরকারের বড় পদে মিঠুন! বিজেপি’তে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ?
কলকাতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি তবে রাজনীতিতে যোগ দিচ্ছেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’র সাম্প্রতিক সাক্ষাতের পর থেকেই রাজনৈতিক ও বিনোদন মহলে এই জল্পনা তীব্র…
কলকাতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি তবে রাজনীতিতে যোগ দিচ্ছেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’র সাম্প্রতিক সাক্ষাতের পর থেকেই রাজনৈতিক ও বিনোদন মহলে এই জল্পনা তীব্র হয়েছিল। তবে বৃহস্পতিবার ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’-এর ভূমিপুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, প্রসেনজিৎ কোনও রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর কাছে আসেননি, এসেছিলেন মহানায়কের শতবর্ষ উদযাপনের আর্জি নিয়ে। একই সঙ্গে এ দিনের অনুষ্ঠান থেকে আর এক মহাতারকা মিঠুন চক্রবর্তীকে রাজ্যের পরবর্তী ‘সাংস্কৃতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এ দিন ভূমিপুজোর অনুষ্ঠান মঞ্চ থেকে সংবাদমাধ্যমের একাংশের সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার কাছে গিয়েছিলেন। অনেক সংবাদমাধ্যম লিখল, তিনি কি রাজনীতিতে আসছেন? তিনি কি আমার দলে নাম লেখাচ্ছেন? কত গল্প আপনারা তৈরি করেন! শুনে রাখুন, ওঁর (প্রসেনজিৎ) একটাই অ্যাজেন্ডা ছিল। তিনি বলেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সবে দায়িত্ব নিয়েছেন, আপনার কাছে আমি নিজের জন্য কিছু চাইতে আসিনি। উনি পদ্মশ্রী পেয়েছেন, ভারত সরকার তাঁকে স্বীকৃতি দিয়েছে। ওঁর নতুন করে আর কিছু পাওয়ার নেই। উনি এসেছিলেন, যাতে উত্তম কুমারের শতবর্ষ খুব ভালোভাবে পালিত হয়, সেটা দেখতে।’’ মুখ্যমন্ত্রী এ দিন প্রসেনজিৎকে মহানায়কের শতবর্ষ উদযাপন কর্মসূচির ‘ঋত্বিক’ বলেও আখ্যা দেন।
রাজ্যের নতুন দায়িত্বে মিঠুন চক্রবর্তী
শুধু প্রসেনজিৎ নন, এ দিন মহাগুরু মিঠুন চক্রবর্তীরও ভূয়সী প্রশংসা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। তিনি জানান, টলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে খুব শীঘ্রই রাজ্য সরকারের ‘কালচারাল অ্যাডভাইজার’ বা সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে সামনে আনা হবে।
মুখ্যমন্ত্রীর সভায় প্রতিবাদ জানাতে গিয়ে অত্যাচারিত যুবক! দাড়ি থেকে ছেঁড়া হল চুল
Advertisements
মোদীকে শেষ করেই ছাড়ব! রামলীলা ময়দানে হুমকি বামনেত্রী ওমরজিত কৌরের