West Bengal News Live: অভিষেককে চ্যালেঞ্জ মিঠুনের, দিল্লিতে আজ কংগ্রেসের পাবলিক ইমপিচমেন্ট | West Bengal News Live: Congress public impeachment, Maa flyover accident, Suvendu Adhikari Abhishek Banerjee food safety in sealdah
LIVE NEWS & UPDATES
-
31 Oct 2026 11:27 AM (IST)
Congress: দিল্লিতে আজ পাবলিক ইমপিচমেন্ট
রবিবার ইন্ডি জোটের বৃহত্তর সমাবেশ রয়েছে রামলীলা ময়দানে। তার আগে আজ, শনিবার পাবলিক ইমপিচমেন্ট করা হচ্ছে মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে। এই কর্মসূচি থেকেই বিজেপির বিরুদ্ধে কোন কোন ইস্যুতে তোপ দাগা হবে, তা ঠিক করবে বিরোধীরা। স্পিকারের ভূমিকায় থাকবেন মীরা কুমার। সাধারণ মানুষও অংশ নেবেন সেখানে। এমন দুজন ভোটার সেখানে বক্তব্য রাখবেন, যাঁদের নাম এসআইআরে বাদ গিয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সাংসদ পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার পরই পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার মুখ খুললেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বললেন ‘১৫ বছর ঘুমোতে বলুন।’
Published On – Oct 31,2026 11:23 AM