বিয়ের কাজের জন্য ডেকে নিয়ে পুরোহিতকে মারধর করে পা ভাঙার অভিযোগ, গ্রেপ্তার ২ - 24 Ghanta Bangla News
Home

বিয়ের কাজের জন্য ডেকে নিয়ে পুরোহিতকে মারধর করে পা ভাঙার অভিযোগ, গ্রেপ্তার ২

Spread the love

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, আহত ব্যক্তির নাম শীতল মজুমদার। বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত এদরাকপুর গ্রামের বাসিন্দা তিনি। ওই এলাকার গোপাল মন্দিরের সেবাইত শীতল মজুমদার পৌরহিত্যের কাজও করতেন। সোমবার বিকেলে, মোটরসাইকেলে করে ডাকতে আসে তাঁকে। একটি বিয়ের পৌরহিত্য করার জন্য ডাকা হয় শীতলে। বিয়ের অনুষ্ঠানের পরে তাঁকে বাড়িতে ছেড়ে দিয়ে যাওয়া হবে বলেও আশ্বাস দেন তাঁরা।

অভিযোগ, তাঁকে নিয়ে নিয়ে মাঝরাস্তায় মোটরসাইকেল দাঁড় করানো হয়। তার পরেই লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে ভেঙে দেওয়া হয় তাঁর দু’টি পা ও একটি হাত। পরে তারাপীঠ (Tarapith) থানার লাহার মাঠ এলাকার ঝোপের মধ্যে থেকে থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয় মানুষজন ।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে রামপুরহাট (Rampurhat) মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *