BJP party- ক্লাব দখল নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, জখম ৬
লাউগাছি এলাকার একটি ক্লাবের দখল কার হাতে থাকবে, তা নিয়েই আদি ও নব্য বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। ক্রমে সেই বিবাদ সংঘর্ষের চেহারা নেয়। লাঠি হাতে দু’পক্ষের মধ্যে চলে ব্যাপক মারামারি। সংঘর্ষে দু’পক্ষের ৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পুলিশের হাতে আটক মামনি ঘোষ বলেন, ‘ক্লাব নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হচ্ছিল। আমরা দাঁড়িয়ে দেখছিলাম। আমরা কোনও দোষ করিনি। পুলিশ এসে আমাকে ধরল।’