সৌম্য মৈত্রের শর্টফিল্মে জুটি দেবলীনা ও বিশ্বাবসুর
শর্টফিল্মের গল্প এ রকম, প্রখ্যাত অভিনেত্রী বেদান্তিকাকে ভুগতে হচ্ছে তার কর্মজীবনের বেশ কিছু সমস্যা নিয়ে। যার অন্যতম কারণ তার রাজনৈতিক পরিচয়। একটি পলিটিকাল পার্টির জনপ্রতিনিধি সে। মানসিক দ্বন্দ্বে ভোগার মাঝে হঠাৎ একদিন সকালে সে পৌঁছে যায় তার ছোটবেলার বন্ধু সিরাজের কাছে। দু’জনের কথোপকথনে যেন অতীত এবং বর্তমানের এক সেতুবন্ধন ঘটে। তাদের আলোচনার প্রেক্ষিতে সমকালীন সমাজ, রাজনীতি থেকে ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কের ব্যবধানের মতো ইস্যু প্রবল হয়ে সামনে উঠে আসে।
মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শর্টফিল্মটি। ধ্রুবক প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে মিনিট দশেকের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমাটি।