জোট নয়, বলছেন পদ্মের নেতারা - 24 Ghanta Bangla News
Home

জোট নয়, বলছেন পদ্মের নেতারা

Spread the love

সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়ের মতো কুড়ি জন সাংসদ তৃণমূল ভেঙে বেরিয়ে এসে আলাদা এনসিপিআই দল গড়লেও তাঁরা লাগাতার বিজেপির দরজায় কড়া নেড়ে চলেছেন। এনসিপিআই সাংসদদের অনেকেই চাইছেন, পাকাপাকি ভাবে বিজেপির সঙ্গে মিশে যেতে। কিন্তু বঙ্গ–বিজেপি নেতৃত্ব যে দরজা খুলতে চায় ‍না, সেই বার্তা স্পষ্ট করতে শমীক এ দিন বলেন, ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে, তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে চার্জশিট দিয়ে আমরা দুই–তৃতীয়াংশ আস‍নে জয়ী হয়েছি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার তৈরি হয়েছে। বিজেপি বিজেপির মতো আছে। আমাকে আমার মতো থাকতে দাও।’ শমীকের বিশ্বাস, ‘এনসিপিআইয়ের সঙ্গে জোট হবে, কি হবে না এই জল্পনার মধ্যেই কলকাতা এবং হাওড়ার মানুষ পুরভোটে অংশ নিয়ে হইহই করে বিজেপির বোর্ড গঠন করে দেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *