Malda: অস্ত্র হাতে 'দাপাদাপি', তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ - Bengali News | Malda Trinamool leader accused of extortion, 'tough on guns' - 24 Ghanta Bangla News
Home

Malda: অস্ত্র হাতে ‘দাপাদাপি’, তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ – Bengali News | Malda Trinamool leader accused of extortion, ‘tough on guns’

Spread the love

বাড়িতে ভাঙচুরের অভিযোগImage Credit source: TV9 Bangla

মালদহ: তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রতিবাদ করায় প্রতিবাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। মালদহের কালিয়াচক ১ নম্বর ব্লকের ঘটনা। কাঠগড়ায় ওই ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ সারিউলের।

সভাপতির তোলাবাজির প্রতিবাদ করায় প্রতিবাদীদের বাড়ি ভাঙচুর। মহিলাদের মারধর। আগ্নেয়াস্ত্র হাতে সভাপতির অনুগামী দুষ্কৃতীদের দাপাদাপি এলাকায়। সিসিটিভি ফুটেজে সামাজিক মাধ্যমে ভাইরাল আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপির সেই ছবি। আক্রান্ত গ্রামবাসীরা নিরাপত্তার দাবী তুলে পুলিশ সুপারের দারস্থ। যদিও বিষয়টি নিয়ে এখনও নিশ্চুপ জেলার পুলিশকর্তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  গত কয়েকদিন ধরে এলাকা দখল নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল মালদহের কালিয়াচকে। এলাকায় অস্ত্র হাতে চলে দুষ্কৃতীদের দাপাদাপি। কিন্তু তারপরও এলাকায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এরই মধ্যে সভাপতির বিরুদ্ধে ওঠে তোলাবাজির অভিযোগ। তোলাবাজির প্রতিবাদ করায় পাল্টা আক্রান্ত হন প্রতিবাদী। প্রতিবাদী ও তাঁর সঙ্গীদের বাড়ি ভাঙচুর করা হয়, মহিলারাও আক্রান্ত হন বলে অভিযোগ।

পুরো ঘটনা জানিয়ে পুলিশ সুপারকে লিখিত অভিযোগ করেছেন গ্রামবাসীরা। তবে যদিও এই সমস্ত অভিযোগ মানতে নারাজ তৃণমূলের এই ব্লক সভাপতি। কালিয়াচকের অভিযুক্ত তৃণমূল নেতা সারিউল সেখ বলেন, “মিথ্যা অভিযোগ করা হচ্ছে। প্রশাসন গোটা বিষয়টি দেখছে। কোথাও কোনও ঝামেলা হয়নি। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *