জামায়াতের বাধা, মোবাইলের আলোয় শেষকৃত্য মুক্তিযোদ্ধার
মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুসংবাদ জানার পরেই তারা শহরে মাইক প্রচার করে হুমকি দেয়, তাঁর দেহ পিরোজপুরে সমাহিত করতে দেওয়া হবে না। এমনকী, রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার-ও তাঁকে দিতে দেওয়া হবে না। পরে সমালোচনার মুখে পুলিশলাইনে তাঁকে গোপনে গার্ড অব অনার দেওয়া হলেও পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, শেষকৃত্যের দায়িত্ব তারা নেবে না। এই কাজ সারতে হবে পরিবারকে।