‘এক যুগের অবসান’, ধর্মেন্দ্র প্রয়াণে শোকাহত মোদী-মমতা – Bengali News | Narendra modi mamata banerjee send condolence to dharmendra family
সোমবার, ২৪ নভেম্বর, ভারতীয় সিনেজগতে এক যুগের অবসান ঘটল। চির নিদ্রায় কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। পরিবারের তরফ থেকে এ শোকের খবর চাপা রাখার চেষ্টা করা হলেও কিছুক্ষণের মধ্যে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। ভিলে পার্লে শ্মশানে প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছিলেন বলিউডের একাধিক তারকা। অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি শোকজ্ঞাপন করে লিখলেন, “ধর্মেন্দ্রজির প্রয়াণ ভারতীয় চলচ্চিত্রের একটি যুগের অবসান। তিনি ছিলেন এক আইকনিক চলচ্চিত্র ব্যক্তিত্ব, একজন অসাধারণ অভিনেতা, যিনি তাঁর অভিনীত প্রতিটি চরিত্রে ছিলেন অনবদ্য। তিনি যেভাবে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন তা অসংখ্য মানুষের হৃদয়ে দাগ কেটে গিয়েছে। ধর্মেন্দ্রজি তাঁর সরলতা, নম্রতার জন্যও সমানভাবে প্রশংসিত হয়েছিলেন। এই দুঃখের মুহূর্তে, তাঁর পরিবার, পরিজন ও অসংখ্য অনুরাগীদের সমবেদনা জানাই।”
The passing of Dharmendra Ji marks the end of an era in Indian cinema. He was an iconic film personality, a phenomenal actor who brought charm and depth to every role he played. The manner in which he played diverse roles struck a chord with countless people. Dharmendra Ji was…
— Narendra Modi (@narendramodi) November 24, 2025
পাশাপাশি রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই খবর পেয়ে শোকস্তব্ধ। তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন। লিখলেন, “মুম্বইয়ে কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার, পরিজন, অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।”
Deeply saddened by the demise of the legendary actor-hero Dharmendra ji today in Mumbai. His immense contribution to Indian cinema will continue to inspire generations.
My heartfelt condolences to his family, fraternity, fans and followers. Hema Malini ji, his sons and…
— Mamata Banerjee (@MamataOfficial) November 24, 2025
পাশাপাশি দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন নেতা মন্ত্রীরা খবর পাওয়া মাত্রই পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। ধর্মেন্দ্র স্মৃতিতে ভাসছে এখন সোশ্যাল মিডিয়া।