West Bengal Live News Update: খাড়্গের মন্তব্যের প্রতিবাদে আজ দেশজুড়ে প্রতিবাদে বিজেপি | West Bengal Live News Suvendu Adhikari Narendra Modi Amit Shah BJP Ritabrata Banerjee Mamata Banerjee update on 26 October
আজ রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান রয়েছে। এদিনের বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলন মেলা প্রাঙ্গনে এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান রয়েছে। এদিকে, দেশজুড়ে আজ প্রতিবাদে নামবে বিজেপি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মল্লিকার্জুন খাড়্গের অশালীন মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় জাতীয় রাজনীতি। খাড়্গের এই মন্তব্যের প্রতিবাদেই রাস্তায় নামছে বিজেপি। এদিকে, আজ কমিশনে ঋতব্রত ও মমতা বন্দ্যোপাধ্যায়দের নথি জমা দেওয়ার শেষ দিন। তার আগে নথি ছিনতাইয়ের অভিযোগ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নজর থাকবে আবহাওয়ার দিকেও। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অর্ণব। বুধবারই ল্যান্ডফলের কথা অন্ধ্রপ্রদেশে। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির দিকেও নজর থাকবে দিনভর।