বর্ধমানে ‘বামাকালী’ পুজোর উদ্যোগ, আয়োজন নিয়ে জটিলতা?
ছটপুজো কমিটি সেক্রেটারি অজয় গুপ্তা বলেন, ‘আমরা এখানে এক দশক ধরে ছটপুজো করে আসছি। আমরা খুব নিষ্ঠার সঙ্গে পুজো করি। এলাকার লোকজন সেটা জানেন। কয়েক হাজার মানুষ এখানে বসে প্রসাদ গ্রহণ করেন। এখন বাইরে থাকা আসা কিছু লোক এখানে যে ধরনের পুজো ও মেলা করতে চাইছেন তাতে আমাদের পুজোর নিষ্ঠাচারে আঘাত লাগবে কারণ ওদের যে দিন অনুষ্ঠান শেষ হবে, তার পরের দিন ওই জায়গাটা পরিষ্কার করে আমাদের পুজো শুরু করা সম্ভব নয়। তাই ওই পুজো কমিটিকে আমরা অনুরোধ জানিয়েছি, পুজো হোক, বাকি অনুষ্ঠান না করার জন্য।’