Islampur Firing: সাতসকালে ইসলামপুরে শ্যুটআউট, স্কুলে যাওয়ার পথে গুলিবিদ্ধ প্রধান শিক্ষক | School Teacher Shot by Goons in Islampur, Police Probe on - 24 Ghanta Bangla News
Home

Islampur Firing: সাতসকালে ইসলামপুরে শ্যুটআউট, স্কুলে যাওয়ার পথে গুলিবিদ্ধ প্রধান শিক্ষক | School Teacher Shot by Goons in Islampur, Police Probe on

Spread the love

আহত প্রধান শিক্ষকের চিকিৎসা চলছে।Image Credit: TV9 বাংলা

উত্তর দিনাজপুর: সাতসকালে ইসলামপুরে শ্যুটআউট। স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন এক শিক্ষক। আজ, শনিবার সকালে ইসলামপুরের মাদারিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত শিক্ষকের নাম নজরুল ইসলাম। তিনি রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয় সূত্রে খবর, ইসলামপুরের আমবাগান মোড়ে বাড়ি নজরুল ইসলামের। তাঁর কোনও রাজনৈতিক যোগ নেই।প্রতিদিনের মতো এদিনও স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন নজরুল ইসলাম। মাদারিপুর এলাকায় পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিক্ষকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে এই হামলা, কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। কেনই বা হঠাৎ দুষ্কৃতীরা নিশানা করল প্রধান শিক্ষককে, তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, নজরুল ইসলামের সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল না। স্কুলের শিক্ষকরাও জানিয়েছেন যে কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা বা ঝামেলা ছিল না। কেউই বুঝতে পারছেন না। এক শিক্ষক বলেন, “প্রধান শিক্ষক হিসাবে উনি খুবই ভালো, কর্তব্য়পরায়ণ। উনি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। এই ঘটনায় আমরা খুবই আশ্চর্য হয়ে গেলাম।”

যে এলাকায় আজ গুলি চলে, এর আগে ঠিক তার পাশেই, মাদারিপুরে একটি হোটেলে তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়েছিলেন। আজকের ঘটনার পর পুলিশ আরও জোর তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *