WBPSCর চেয়ারম্যান হলেন অনিল ভার্মা
রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলো। WBPSC-র নতুন চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত আইএএস অনিল ভার্মা। শূন্যপদ পূরণের ক্ষেত্রে বড় পদক্ষেপ রাজ্যের। সোমবার, ৩ অগস্ট রাজ্য অর্থদপ্তর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্রর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে মুখ্যসচিব, রাজ্যপালের সচিব, পাবলিক সার্ভিস কমিশনের সচিব-সহ সংশ্লিষ্ট দপ্তরগুলিতে।