দশমীর রাতে মালদায় বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন! জখম ছয়
মালদা: মা দুর্গার বিদায়বেলায় রক্তে ভিজল বাংলার মাটি। বিজয়া দশমীর রাতে মালদার ইংরেজবাজার থানার রামকেলি এলাকায় এক বিজেপি কর্মীকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং…
মালদা: মা দুর্গার বিদায়বেলায় রক্তে ভিজল বাংলার মাটি। বিজয়া দশমীর রাতে মালদার ইংরেজবাজার থানার রামকেলি এলাকায় এক বিজেপি কর্মীকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে খুনের অভিযোগ উঠল। মৃত ওই ব্যক্তির নাম সমীর ঘোষ (৩৫)। রাজনৈতিক রেষারষির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ তুলেছে পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। দু’পক্ষের সংঘর্ষে জখম ছয়৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
নিহত সমীর ঘোষের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বিজেপি করার অপরাধে তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। প্রাণের ভয়ে তিনি প্রায় গৃহবন্দী অবস্থাতেই দিন কাটাচ্ছিলেন। দশমীর রাতে বাড়িতে তিনি একা থাকার সুযোগেই একদল দুষ্কৃতী চড়াও হয়ে তাঁকে নির্মমভাবে খুন করে। মৃতের ভাই সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুলিশ জানিয়েছে, ঘটনার পরই মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।
উসকে গেল নদীয়ার হত্যাকাণ্ডের স্মৃতি
মালদার এই নৃশংস ঘটনাটি রাজ্যের রাজনৈতিক মহলে গত অগাস্ট মাসে ঘটে যাওয়া নদিয়ার নাকাশিপাড়ার একটি হত্যাকাণ্ডের স্মৃতি উসকে দিয়েছে। সেবারও বিজয়ার এই আবহেই ফিল্মি কায়দায় শ্যুটআউট করে খুন করা হয়েছিল কংগ্রেসের নদিয়া জেলা সহ-সভাপতি আনিসুর রহমান ও তাঁর পুত্র আবু সুফিয়ান রহমানকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছিল, বেথুয়াডহরি থেকে গাড়ি করে বাড়ি ফেরার পথে নাকাশিপাড়ায় নাগাদি রেলগেটের কাছে ওঁত পেতে থাকা দুষ্কৃতীরা তাঁদের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। চাঞ্চল্যকর সেই ঘটনায় এক তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করা হয়েছিল। একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব ও কর্মীর এ ধরনের রক্তক্ষয়ী পরিণতি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
চোরবাগান বিপর্যয়ের কারণ খুঁজবে বিশেষ তদন্তকারী দল, তিন মাসের মধ্যে রিপোর্ট
মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে খাসিদের গুলিতে শেষ অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবক