October 22, 2026 - 24 Ghanta Bangla News
Home

৮,০০০mAh ব্যাটারি, দু’টি ২০০MP ক্যামেরা! আসছে Oppo-র নতুন ফোল্ডেবল?

মুম্বই: ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে নতুন চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওপো। অনলাইনে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, সংস্থার আসন্ন ওয়াইড-ফোল্ডিং স্মার্টফোনে থাকতে পারে মিডিয়াটেকের নতুন ডাইমেনসিটি ৯৬০০ সিরিজের চিপসেট, বিশাল ৮,০০০ এমএএইচ ব্যাটারি এবং পিছনে দুটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি ‘ওপো রেনো এক্স’ নামে বাজারে আসতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। তবে সংস্থার তরফে এখনও মডেলটির নাম […]

Home

প্যারিসে ১২ ঘণ্টা বিক্ষোভে নিষেধাজ্ঞা, কড়া নিরাপত্তায় লুভর

প্যারিস: নতুন করে বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সের রাজধানী প্যারিসের (Paris) একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বৃহস্পতিবার, ২২ অক্টোবর বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। সকাল ৮টা থেকে রাত… প্যারিস: নতুন করে বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সের রাজধানী প্যারিসের (Paris) একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বৃহস্পতিবার, ২২ অক্টোবর বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত, মোট ১২ ঘণ্টা […]

Home

লাদাখে বড় প্রশাসনিক বদল! কার্গিল কাউন্সিল ভেঙে ৮ জেলায় ১০০টি নির্বাচিত আসন

নয়াদিল্লি: লাদাখে স্থানীয় স্বশাসন ব্যবস্থায় বড় পরিবর্তন আনল কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন। জেলা পুনর্গঠনের পর পুরনো কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতে কার্গিলের স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে লাদাখের আটটি পার্বত্য উন্নয়ন পরিষদের জন্য মোট ১০০টি নির্বাচিত আসন নির্ধারণ করা হয়েছে। নতুন ব্যবস্থায় লেহ ও কার্গিলের পাশাপাশি আরও ছয়টি জেলার বাসিন্দারাও পৃথক পরিষদের মাধ্যমে […]

Home

বহু বছর পর স্মার্টফোনের বাজারে ফিরছে Karbonn! অ্যামাজনে প্রকাশ্যে Rebel 5G

মুম্বই: দীর্ঘ বিরতির পর ফের ভারতের স্মার্টফোন বাজারে পা রাখার প্রস্তুতি নিচ্ছে দেশীয় ব্র্যান্ড কার্বন মোবাইলস (Karbonn Mobiles)। সংস্থার আসন্ন স্মার্টফোন কার্বন রেবেল ৫জি-কে ঘিরে জল্পনা শুরু হয়েছে অ্যামাজন ইন্ডিয়ায় একটি বিশেষ মাইক্রোসাইট প্রকাশ্যে আসার পর। যদিও ফোনটির দাম, সম্পূর্ণ ফিচার কিংবা বিক্রির তারিখ এখনও ঘোষণা করেনি সংস্থা, তবে মাইক্রোসাইটে ব্যবহৃত একাধিক স্লোগান থেকে স্পষ্ট, […]

Home

মাত্র ৬.৩৫ ইঞ্চির ডিসপ্লে, ১০০ ওয়াট চার্জিং! লঞ্চ Poco X8S

মুম্বই: কমপ্যাক্ট ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং বড় ব্যাটারির সমন্বয়ে নির্বাচিত আন্তর্জাতিক বাজারে লঞ্চ হল পোকো এক্স৮এস। নতুন এই স্মার্টফোনে রয়েছে ৬.৩৫ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর। সঙ্গে মিলবে ৬৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট তারযুক্ত ফাস্ট চার্জিং। ফটোগ্রাফির জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান […]

Home

Yamuna River cleaning | আড়াই বছরে যমুনা দূষণমুক্ত করার লক্ষ্য! ৮,৯৪১ কোটির প্রকল্প আনছেন অমিত শাহ

নয়াদিল্লি: দিল্লির যমুনা নদীতে (Yamuna River ) অপরিশোধিত নিকাশি জল পড়া বন্ধ করতে ৮,৯৪১ কোটি টাকার বিশাল প্রকল্প হাতে নিচ্ছে কেন্দ্র ও দিল্লি সরকার। বৃহস্পতিবার, ২২ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৪৩টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। আগামী দু’বছর থেকে আড়াই বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর নিকাশি ব্যবস্থায় […]

Home

Ranbir at Kolkata Dussehra: কলকাতায় রাবণ দহনে এসে মুখ ফস্কে ভুল মন্তব্য রণবীরের, নিন্দা হতেই কী সাফাই দিলেন ‘রাম’? | Ranbir kapoor apologises for kolkata dussehra event slip of tongue

গত মঙ্গলবার কলকাতায় নীতেশ তিওয়ারির মেগাবাজেট ছবি ‘রামায়ণ’-এর এক প্রমোশনাল ইভেন্টে অংশ নিয়েছিলেন বলিউড তারকা রণবীর কাপুর। সেখানে দশেরা ও রামায়ণের মাহাত্ম্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মুখ ফস্কে এক ভুল মন্তব্য করে বসেন অভিনেতা। আর রণবীরের সেই ভুল মন্তব্য নিয়ে ট্রোল শুরু হয়ে যায় সোশাল মিডিয়ায়। তবে সেই নিন্দায় ইতি টানতে, সর্বপরী ভুল বুঝতে পেরে বিন্দুমাত্র […]

Home

১০,০০০mAh ব্যাটারি, ১৬৫Hz ডিসপ্লে! আসছে Redmi K100

মুম্বই: গেমিং স্মার্টফোনের বাজারে বড় চমক দিতে চলেছে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি। আগামী ২৭ অক্টোবর চিনে লঞ্চ হতে চলেছে রেডমি কে১০০। লঞ্চের আগে সংস্থার তরফে ফোনটির একাধিক গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ করা হয়েছে। এতে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ডিসপ্লের ভিতরে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইপি৬৮ রেটিং। পাশাপাশি, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের বড় ডিসপ্লে, বোসের সাউন্ড প্রযুক্তি […]

Home

Rafale Marine | আইএনএস বিক্রান্তে রাফাল মেরিনের পরীক্ষা! কেন কঠিন ভারতের স্কি-জাম্প প্রযুক্তি?

নয়াদিল্লি: ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরিতে রাফাল মেরিন (Rafale Marine) যুদ্ধবিমান ব্যবহারের পথে বড় পরীক্ষা শুরু হয়েছে। গোয়ার আইএনএস হংসায় নৌবাহিনীর উপকূলভিত্তিক পরীক্ষাকেন্দ্রে ফরাসি যুদ্ধবিমানটির কার্যক্ষমতা যাচাই করা হচ্ছে। লক্ষ্য, ভারতের আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যে এই বিমান নিরাপদে ওঠানামা করতে পারবে কি না, তা নিশ্চিত করা। কারণ, ফ্রান্সের বিমানবাহী রণতরি শার্ল দ্য গলে রাফাল মেরিন […]

Home

‘শান্তি বজায় রাখব, তবে প্রতিবাদ চলবে’, তিহাড় থেকে মুক্তি পেয়ে হুঙ্কার দুই আরশোলা নেতার

নয়াদিল্লি: শান্তি ও জনশৃঙ্খলা বজায় রাখার লিখিত অঙ্গীকার, সঙ্গে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও জামিনদার। এই শর্তে বুধবার, ২১ অক্টোবর তিহাড় জেল থেকে মুক্তি… নয়াদিল্লি: শান্তি ও জনশৃঙ্খলা বজায় রাখার লিখিত অঙ্গীকার, সঙ্গে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও জামিনদার। এই শর্তে বুধবার, ২১ অক্টোবর তিহাড় জেল থেকে মুক্তি পেলেন কক্‌রোচ জনতা পার্টি (CJP)-র […]