Iran Supreme Leader : ইরানের কুর্সিতে মোজতাবা, খামেনেইয়ের পুত্রতেই ভরসা তেহরানের - Bengali News | Mojtaba Khamenei elected as supreme leader of Iran - 24 Ghanta Bangla News
Home

Iran Supreme Leader : ইরানের কুর্সিতে মোজতাবা, খামেনেইয়ের পুত্রতেই ভরসা তেহরানের – Bengali News | Mojtaba Khamenei elected as supreme leader of Iran

তেহরান : আয়াতোল্লা খামেনেইয়ের উত্তরসুরী ঘোষণা করল ইরান। সেদেশের কুর্সিতে বসতে চলেছেন খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতাবা খামেনেই। ইরানের সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। ইরানের উপর ইজ়রায়েল-আমেরিকার যৌথ হামলায় নিহত হন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেই। ওই হামলায় মারা যান তাঁর স্ত্রী, কন্যা, জামাই, নাতি-নাতনির মৃত্যু হয়। তারপর থেকেই ইরানের সুপ্রিম লিডার কে হবেন, সেই নিয়ে জল্পনা চলছিল। সুপ্রিম লিডার হওয়ার দৌঁড়ে ছিলেন খামনেইয়ের দ্বিতীয় পুত্রও। শেষপর্যন্ত তাঁকেই ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

খামেনেইয়ের মৃত্যুর পর তিন সদস্যের একটি কাউন্সিল গঠন করা হয়েছিল। এই কাউন্সিলের নেতৃত্বে ছিলেন আয়াতোল্লা আলিরেজ়া আরাফি। এছাড়াও কাউন্সিলে ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও প্রধান বিচারপতি মোহসেনি এজেই। ইরানে শাসনের অন্তর্বতী দায়িত্ব দেওয়া হয়েছিল এই তিন সদস্যের কাউন্সিলকে। ইরানের অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন আয়াতোল্লা আলিরেজ়া আরাফি। খামেনেই তাঁর উত্তরসুরী ঘোষণা করে যায়নি। তাই ইরানের দায়িত্ব কে নেবেন, সেই নিয়ে জল্পনা চলছিল। একাধিক নাম উঠে আসছিল। ইরানের সংবাদমাধ্যসূত্রে খবর, ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্‌স’ খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবাকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে বেছে নিয়েছে।

মোজতাবা খামেনেই

বছর ৫৬-র মোজতাবা ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’বাহিনীর দায়িত্বে রয়েছেন। যদিও তা অঘোষিত। এছাড়া একাধিক শিয়া মুসলিম সংগঠনের শীর্ষ পদেও রয়েছেন তিনি। সেই মোজতাবা খামেনেই এখন ইরানের মাথা। জানা গিয়েছে, এবার যুদ্ধের নেতত্ব দেবেন মোজতাবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *