দীপেন্দুর যোগদানের কথা জানিয়ে দিল চেন্নাইয়িন - 24 Ghanta Bangla News
Home

দীপেন্দুর যোগদানের কথা জানিয়ে দিল চেন্নাইয়িন

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই নতুন সিজনের প্রথম থেকেই দল বদলের বাজারে যথেষ্ট সক্রিয় থেকেছে কলকাতার দুই প্রধান। তবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের তুল্যমূল্য লড়াই…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই নতুন সিজনের প্রথম থেকেই দল বদলের বাজারে যথেষ্ট সক্রিয় থেকেছে কলকাতার দুই প্রধান। তবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের তুল্যমূল্য লড়াই সকলের নজর কাড়লেও খুব একটা পিছিয়ে ছিল না দেশের প্রথম সারির অন্যান্য দলগুলি। নর্থইস্ট ইউনাইটেড থেকে শুরু করে এফসি গোয়া হোক কিংবা মুম্বাই সিটি এফসি। পরিকল্পনা অনুযায়ী ঘর গোছাতে ব্যস্ত থেকেছে দলগুলি। তবে দুই প্রধানের পাশাপাশি ব্যাপকভাবে নজর কেড়ে এসেছে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)।

Also Read | এই নাইজেরিয়ান ডিফেন্ডারকে দলে টেনে চমক দিল ওডিশা

শেষ কয়েক মাসে একের পর এক দাপুটে ফুটবলারদের দলে টেনে নজর কেড়েছে দক্ষিণের এই চ্যাম্পিয়ন দলটি। যেখানে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার চয়নেও থেকেছে চমক। ব্রাইসন ফার্নান্দেজ থেকে শুরু করে ব্রাইস মিরান্ডার মতো ফুটবলারদের পাশাপাশি নুনো রেইস, মাদিহ তালালের মতো ফুটবলারদের যোগদানের কথা আগেই জানিয়ে দিয়েছিল দক্ষিণের এই ফুটবল দলটি। তবে শোনা যাচ্ছিল যেসব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই দলেই যুক্ত হবেন বাঙালি ফুটবলার দীপেন্দু বিশ্বাস। অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার সেই ঘোষণা করে দিয়েছে ম্যানেজমেন্ট।

Also Read | দেড় কোটি টাকার চেক বাউন্স! মহামেডানের সভাপতির পদ খোয়ালেন হুমায়ুন

গত ২০২৩ সালে ক্যালকাটা এফসি থেকে যোগ দিয়েছিলেন সবুজ-মেরুনের রিজার্ভ দলে। খেলেছেন একাধিক ম্যাচ। তবে রিজার্ভ দলে চুটিয়ে ফুটবল খেললেও সিনিয়র দলের হয়ে মাঠে নামাটা প্রথম থেকেই ছিল চ্যালেঞ্জিং। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ হোক কিংবা আইএসএল। প্রত্যেক ক্ষেত্রেই তাঁর গেম টাইম পাওয়াটা ছিল ব্যাপক অনিশ্চয়তার মধ্যে। সবদিক মাথায় রেখেই এই নয়া সিজনে দেশের প্রথম ডিভিশন লিগে নিয়মিত গেম টাইম পাওয়ার আশায় যোগ দিয়েছেন এই ফুটবল ক্লাবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *