গ্রেগ চ্যাপেল ইস্যুতে BCCI-কে তোপ, অবশেষে মুখ খুললেন হরভজন - 24 Ghanta Bangla News
Home

গ্রেগ চ্যাপেল ইস্যুতে BCCI-কে তোপ, অবশেষে মুখ খুললেন হরভজন

Spread the love

‘চ্যাপেলকে হেড কোচ করা অন্যতম বড় ভুল’

এক পডকাস্টে গিয়ে হরভজন সিং সেই সময়কার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘চ্যাপেল যেভাবে দাদার (সৌরভ গঙ্গোপাধ্যায়) সঙ্গে আচরণ করেছিলেন এবং ভারতীয় দলের সঙ্গে যা করেছিলেন, তা ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম অন্ধকার ও খারাপ অধ্যায়। তাঁকে হেড কোচ হিসেবে নিয়ে আসা ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্টের নেওয়া সবচেয়ে ভুল সিদ্ধান্তগুলির অন্যতম। ও ড্রেসিংরুমে ব্রিটিশদের সেই কুখ্যাত ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতি চালু করেছিল—খেলোয়াড়দের নিজেদের মধ্যে বিরোধ লাগিয়ে দিয়ে নিজে রাজার মতো শাসন করত।’

সৌরভের হাত ধরে তৈরি হওয়া দলের ভাঙন প্রসঙ্গে ভাজ্জি আক্ষেপের সুরে বলেন, ‘ও গোটা ভারতীয় দলটাকেই ধ্বংস করে দিয়েছিল। ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে যে দলের প্রতিটি খেলোয়াড় পরিবারের মতো খেলত, একে অপরের জন্য লড়াই করত, সেই ড্রেসিংরুমের তারকারাই চ্যাপেল আসার পর পরস্পরের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিল। আমাদের দলটা বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী ও ঘনিষ্ঠ দল ছিল, আর চ্যাপেল আক্ষরিক অর্থেই সেই বন্ধনটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলেছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *