এসিএল-আইএসএলের ঠাসা শিডিউল, সেরাটা দেওয়ার চ্যালেঞ্জ বিপিনদের
সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার আন্তজার্তিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করছে ইস্টবেঙ্গল (East Bengal)। আল আরবিকে হারিয়ে তারা স্থান করে নিয়েছিল এএফসি চ্যাম্পিয়নস…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার আন্তজার্তিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করছে ইস্টবেঙ্গল (East Bengal)। আল আরবিকে হারিয়ে তারা স্থান করে নিয়েছিল এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের গ্রুপ পর্বে। যেখানে তাদের পাশাপাশি রয়েছে আল হুসেইন, আল শর্টা সহ আল সিবের মত ফুটবল দল। ইতিমধ্যেই তারা খেলে ফেলেছে দুইটি ম্যাচ। যেখানে লড়াই করতে হয়েছিল আল হুসেইন সহ আল শোর্টার বিপক্ষে। প্রথম ম্যাচ ড্র করলেও দ্বিতীয় ম্যাচে এগিয়ে থেকে পয়েন্ট নষ্ট করে আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা।
এবার সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই সকলের। পাশাপাশি গত সপ্তাহ থেকেই আইএসএল অভিযান শুরু করেছে গতবারের বিজয়ীরা। যেখানে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল চার্চিল ব্রাদার্স। শেষ পর্যন্ত চারটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছিল ময়দানের এই প্রধান। আসন্ন ম্যাচ গুলিতে ও এই ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ সকলের। তবে অল্প সময়ের মধ্যে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টের ম্যাচ খেলা যে খুব একটা সহজ কাজ নয় সেটা ভালো মতোই জানা সকলের। এই প্রতিকূল পরিস্থিতিতে অজুহাত দূরে ঠেলে এই কঠিন চ্যালেঞ্জ সম্পন্ন করতে মরিয়া ইস্টবেঙ্গল খেলোয়াড়রা।
এই প্রসঙ্গে বিপিন সিংয়ের মন্তব্য উঠে আসে বিভিন্ন মাধ্যমে। যেখানে তিনি বলেন, ‘ দুইটি টুর্নামেন্টের জন্য আমাদের অ্যাওয়ে ম্যাচ রয়েছে। এটা ব্যাপক চ্যালেঞ্জিং। একটি অ্যাওয়ে ম্যাচের পর ফিরে এসে পরবর্তী ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করার ক্ষেত্রে অল্প সময় পাওয়া সম্ভব হয়। তবে আমরা জানি কিভাবে সমস্ত কিছু পরিচালনা করতে হয়। আমরা সেভাবেই নিজেদের তৈরি করছি।’
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.