‘সার্কাসের জন্তু নই’, ডার্বি হারের পরেরদিনই বিস্ফোরক হাবাস - 24 Ghanta Bangla News
Home

‘সার্কাসের জন্তু নই’, ডার্বি হারের পরেরদিনই বিস্ফোরক হাবাস

Spread the love

‘সার্কাসের জন্তু নই’

শুক্রবার দুপুরে একটি গ্রুপে লম্বা পোস্ট করেন হাবাস। তাঁর ক্ষোভের মূল নিশানায় ছিল টুর্নামেন্টের সূচি, খারাপ মানের মাঠে, রেফারির সিদ্ধান্ত এবং গোটা প্রতিযোগিতার ড্র প্রক্রিয়া। হাবাস লেখেন, ‘আমি একজন সিরিয়াস ও পেশাদার কোচ। বিশ্বের যেকোনও কোচের মতো আমিও ম্যাচ জিতি এবং ম্যাচ হারি। কিন্তু আমি কখনই সার্কাসের জন্তু মতো আচরণ মেনে নেব না। আর দুর্ভাগ্যজনকভাবে এই পুরো টুর্নামেন্ট আমাকে ঠিক সেই অনুভূতিটাই দিয়েছে।’

এখানেই না থেমে আয়োজকদের অপেশাদারিত্বকে তুলোধোনা করে তিনি আরও যোগ করেন, ‘ম্যাচের সূচি, মাঠের অবস্থা, রেফারিদের বাছাই এবং প্রতিযোগিতার ড্র—প্রতিটি ক্ষেত্রে এটা কোনও পেশাদার ও দায়িত্বশীল টুর্নামেন্ট হতে পারে না। এখানে পেশাদারদের কোনও ন্যূনতম সম্মান দেওয়া হয় না। আর এই ধরনের প্রহসনের সঙ্গে তাল মিলিয়ে কাজ চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

কলকাতা ময়দানে হাবাস বরাবরই স্পষ্টভাষী। অতীতে ATK বা মোহনবাগানে থাকার সময় তিনি একাধিকবার অপ্রিয় সত্যি কথা বলেছেন। যা নিয়ে বিতর্কও হয়েছিল, কিন্তু হাবাস তাঁর সিদ্ধান্তে অনড় থেকেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *