October 9, 2026 - 24 Ghanta Bangla News
Home

কলকাতা ডিলিমিটেশন: চূড়ান্ত সংরক্ষিত ওয়ার্ড

সেই সূত্রেই এ বার কলকাতায় তফশিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত হবে ১২টি ওয়ার্ড। এই তালিকায় রয়েছে ২৫,৩১, ৫২, ৭৫,১২৫,১৪৪, ১৫৪, ১৫৮,১৯২, ১৯৭, ২০০ এবং ২০১ নম্বর ওয়ার্ড। এর মধ্যে ২৫,৭৫,১৫৪ এবং ১৯৭ নম্বর ওয়ার্ড তফশিলি জাতির মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। তফশিলি উপজাতির প্রার্থীদের জন্য কোনও ওয়ার্ড সংরক্ষিত হয়নি।

Home

ওয়েভার স্কিমে পুজোর আগেই বকেয়া পুরকর মেটানোর সুযোগ

এই সময়: পুজোর আগেই কলকাতায় বকেয়া পুরকর মেটানোর সুযোগ পাবেন নাগরিকরা। তাঁরা বকেয়া পুরকর মেটানোর জন্য ওয়েভার স্কিমে আবেদন জানালে বকেয়া কর বাবদ জরিমানা বা পেনাল্টি ও সুদের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। বৃহস্পতিবার কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান। যাঁদের কর বকেয়া রয়েছে, তাঁরা আজ, শুক্রবার থেকেই […]

Home

দমকলের অনুমোদন ছাড়া বাণিজ্যিক কারণে বাড়ির ব্যবহার নয়, নির্দেশ হাইকোর্টের

এই সময়: দমকলের অনুমোদন নেই, অথচ চলছে বাণিজ্যিক ব্যবহার— এমন কোনও বাড়িকে ছাড় দেওয়া যাবে না বলে রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গোটা রাজ্যে অগ্নিনিরাপত্তার অনুমোদন অর্থাৎ ফায়ার লাইসেন্স ও ফায়ার সেফটি সার্টিফিকেট ছাড়া যে সব বাড়ি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে, সেগুলির সব ক’টিকে বন্ধ করে দিতে হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে।

Home

আজকের রাশিফল ৯ অক্টোবর ২০২৬: কার ভাগ্যে কী আছে, দেখে নিন

আজ নতুন লগ্নিতে সতর্ক থাকুন। প্রেমের সম্পর্ক জটিল হবে। অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন। প্রতিবেশীর সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রের শত্রুতা বাড়বে। সন্তানের শিক্ষা সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পুর্নবিবেচনা করুন। প্রশ্ন: আজ ৯ অক্টোবর ২০২৬ কোন তিথি? উত্তর: আজ রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত আশ্বিন কৃষ্ণা চতুর্দশী তিথি থাকবে। তারপর শুরু হবে আশ্বিন […]

Home

শিল্পী শানু লাহিড়ীই পুজোর থিম, মণ্ডপে ১৮ ফুটের ‘পরমা’

এত কিছু থিম থাকতে, শহরবাসী যাকে প্রায় ভুলেই গিয়েছে, সেই ‘পরমা’–র মূর্তি এবং মূর্তির শিল্পী শানু লাহিড়ী–কে হঠাৎ কেন বেছে নেওয়া হলো অবসর সর্বজনীনের পুজোর থিম হিসেবে? পুজো কমিটির তরফে রাজু রজক ‘এই সময়’–কে বলেন, ‘আমাদের পুজো এ বার ৭৬ বছরে পড়ল। মণ্ডপ নিয়ে চমক দেওয়ার একটা চেষ্টা তো সবারই থাকে। আমরা এই বিষয়ে আমাদের […]

Home

বৈঠকে মোহন ভাগবত, সাক্ষাৎ করলেন শুভেন্দু

এই সময়, কলকাতা ও বর্ধমান: পশ্চিমবঙ্গে সংগঠনকে মজবুত করতে তিন দিনের রাজ্য সফরে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। বৃহস্পতিবার থেকে বর্ধমানের উল্লাসের মধ্যবঙ্গ প্রান্ত কার্যালয়ে শুরু হয়েছে সাংগঠনিক ‘একত্রীকরণ’ কর্মসূচি ও সাংগঠনিক বৈঠক। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে আরএসএসের বিস্তার কেমন, শাখার সংখ্যা বাড়ছে কি না, মূলত সেটাই বুঝতে চাইছেন ভাগবত।

Home

উপনির্বাচনে নিয়ে অভিযোগ মমতার, পাল্টা কটাক্ষ বিজেপির

এই সময়: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরের উপনির্বাচনে ক্যালকুলেট করে ভোট লুট হয়েছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ভাবে ভোট লুট করে বেশি দিন নির্বাচনে জয় সম্ভব নয় বলেও পর্যবেক্ষণ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে ভোটের গণনা আজ, শুক্রবার হতে চলেছে। বিজেপি নেতৃত্ব ওই দুটি কেন্দ্রে গেরুয়া নিশান উড়বে বলে আত্মবিশ্বাসী। […]