সিদ্ধিবিনায়কেও দান চুরির অভিযোগ
মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরের দানবাক্স থেকে প্রতি বছর প্রায় ১৮ কোটি টাকা চুরি হচ্ছে—এই বিস্ফোরক অভিযোগ ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)-প্রধান রাজ ঠাকরের এই অভিযোগের পরেই মহারাষ্ট্র সরকারের আইন ও বিচার বিভাগ মন্দিরের ট্রাস্টের কাছে বিস্তারিত ব্যাখ্যা ও আর্থিক রিপোর্ট তলব করেছে। বিতর্ক আরও ঘনীভূত হয় যখন প্রকাশ্যে আসে যে, মন্দির ট্রাস্টের আটজন সদস্য আগেই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে চিঠি লিখে দান সংগ্রহে অনিয়মের অভিযোগ জানিয়েছিলেন।