Murshidabad: চম্পা বিবির পেটে অপারেশন করে ডাক্তার দেখলেন গলব্লাডারে তো স্টোনই নেই! ভয়াবহ-কাণ্ড বহরমপুরে | Murshidabad woman complains wrong operation happened for wrong report by clinic - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: চম্পা বিবির পেটে অপারেশন করে ডাক্তার দেখলেন গলব্লাডারে তো স্টোনই নেই! ভয়াবহ-কাণ্ড বহরমপুরে | Murshidabad woman complains wrong operation happened for wrong report by clinic

Spread the love

মুর্শিদাবাদের মহিলা আক্রান্তImage Credit: TV9 Bangla

মুর্শিদাবাদ: পেটে ব্যাথা নিয়ে ক্লিনিকে গিয়েছিলেন চম্পা বিবি। স্বাভাবিকভাবেই তাঁকে আলট্রাসনোগ্রাফি (ইউএসজি) করাতে বলেন চিকিৎসক। একটি বেসরকারি ক্লিনিকে ইউএসজিও করান ওই মহিলা। রিপোর্টে লেখা হয়, ১৪ এমএম-এর একটি স্টোন আছে গলব্লাডারে। সেই রিপোর্ট দেখেই অপারেশন করাতে বলেন ডাক্তার। অপারেশন হয়ও। কিন্তু অপারেশন করে ডাক্তার অবাক! কোথায় স্টোন! শুধু শুধুই করা হল অপারেশন!

মুর্শিদাবাদের এলাহিগঞ্জের বাসিন্দা চম্পা বিবি। প্রথমে লালবাগের এক চিকিৎসককে দেখান তিনি। সেখানে তাঁকে বলা হয়, একটি আলট্রাসনোগ্রাফি (ইউএসজি) রিপোর্ট করাতে হবে। এরপর বহরমপুরে বেসরকারি প্রতিষ্ঠানে ইউএসজি করান চম্পা বিবি। পরে অপারেশনের জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা করেন জামশেদ আলি নামে এক চিকিৎসক। অপারেশনের পর তিনি চম্পা বিবির পরিবারকে জানান, পেটে কোনও স্টোন নেই।

চম্পা বিবি বলেন, “বারবার বলেছিলাম গলব্লাডারের জায়গায় কোনও ব্যাথা নেই। ডাক্তার বলেছিলেন, গলব্লাডারের ব্যাথা কোথায় হয় কেউ জানে না।” কোনও দরকার ছাড়াই অপারেশন করতে হল বলে দাবি করেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের ক্লিনিক্যাল রেগুলেটরি কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে রোগীর পরিবারের তরফে।

ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, সংবাদমাধ্যমের নাম শুনেই ফোন কেটে দেন তাঁরা। চিকিৎসক জামশেদ আলি বলেন, “অপারেশন করার পর বালি-বালি দেখলাম। কোনও কোনও সময় এটাকেই পাথর বলে মনে হয়। রেডিওলজিস্ট ছায়া দেখে রিপোর্ট দেন, তাহলে এমনটা হতে পারে। রোগীকে সুস্থ অবস্থায় বাড়ি পাঠানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *