মরুভূমিতে ক্র্যাশ করার প্ল্যান মানল কো-পাইলট - 24 Ghanta Bangla News
Home

মরুভূমিতে ক্র্যাশ করার প্ল্যান মানল কো-পাইলট

Spread the love

এই সময়: একাধিক মিডিয়া রিপোর্টে শনিবারই জানা গিয়েছিল ফ্লাইদুবাই-এর ফ্লাইটে হামলাকারী ‘জেহাদি’ কো-পাইলটের নাম-পরিচয়। এ দিন সামনে এলো তাঁর বিস্ফোরক স্বীকারোক্তি। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর খবর, সৌদি তদন্তকারীদের কাছে ওমানের নাগরিক হামাম আল-হাম্মামি (এই নাম-পরিচয় যাচাই করেনি ‘এই সময়’) নাকি স্বীকার করেই নিয়েছেন যে, ১৭৪ জন যাত্রী-সহ গোটা প্লেনটাকে হাইজ্যাক করে ধ্বংস করাই তাঁর লক্ষ্য ছিল। জিজ্ঞাসাবাদ চলাকালীন অভিযুক্ত ওই কো-পাইলট নাকি সরাসরিই বলেন, ‘যা করেছি, বেশ করেছি। আমি মৃত্যুকে ভয় পাই না।’ ইতালির একটি সংবাদমাধ্যমের তদন্তমূলক রিপোর্ট, ভারতীয় ফ্লাইট ক্যাপ্টেন স্মিত মছরের উপরে হামলা করার পরেই হাম্মামি খুব সম্ভবত শুধু অটোপাইলট সুইচ নয়, দু’টো ইঞ্জিনই বন্ধ করে দিয়ে সৌদি মরুভূমির উপরে প্লেন ক্র্যাশ করানোর চেষ্টা করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *