শপিংমল-মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ বাংলাদেশ সরকারের - 24 Ghanta Bangla News
Home

শপিংমল-মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ বাংলাদেশ সরকারের

Spread the love

লোডশেডিং-এর দাপটে নাজেহাল বাংলাদেশের মানুষ। বিভিন্ন এলাকায় দিনে ১০ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ থাকছে না। দেখে দিয়েছে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক পদক্ষেপ করল বাংলাদেশ সরকার। শপিংমল-মার্কেট এবং দোকানপাট খোলা রাখার ক্ষেত্রেও নতুন সময় নির্ধারণ করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, রাত্রি ৮টার পরে কোনও দোকানপাট বা শপিংমল-মার্কেট খুলে রাখা যাবে না। এরই সঙ্গে বিভিন্ন আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। বুধবারই এই নির্দেশ জারি করেছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রক। বুধবার থেকেই এই নির্দেশ কার্যকর হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *