Narayana Murthy: বয়স মাত্র ৫ মাস, নারায়ণ মূর্তির নাতি কত কোটি টাকা আয় করছে জানেন? - Bengali News | Narayana Murthy's grandson 5 months old, know how much dividend he will get from Infosys share - 24 Ghanta Bangla News
Home

Narayana Murthy: বয়স মাত্র ৫ মাস, নারায়ণ মূর্তির নাতি কত কোটি টাকা আয় করছে জানেন? – Bengali News | Narayana Murthy’s grandson 5 months old, know how much dividend he will get from Infosys share

Spread the love

নয়া দিল্লি: সম্প্রতি ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি তাঁর নাতিকে কত শেয়ার দিয়েছে, সেই খবর প্রকাশ্যে আসে। মাত্র ৫ মাস বয়সের শিশু কত সম্পত্তির মালিকানা পেলেন, তা নিয়ে চর্চাও হয়েছে। এবার জানা গেল ৫ মাসের একাগ্র রোহন নামে ওই শিশুর কত আয় হল।

নারায়ণ মূর্তির নাতির নাম একাগ্র রোহন। তাকে তথ্য-প্রযুক্তি সংস্থা ইনফোসিস-এর ১৫ লক্ষ শেয়ার বা ০.০৪ শতাংশ শেয়ার দিয়েছিলেন গত মাসে, যার মূল্য ছিল ২৪০ কোটি টাকা। এক্সচেঞ্জ ফাইল অনুযায়ী, এই তথ্য জানা গিয়েছে। এবার জানা গেল, ওই শেয়ার থেকে নারায়ণ মূর্তির নাতির আয় হবে ৪.২ কোটি টাকা।

গত বছরের ১০ নভেম্বর বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করে একাগ্র। সে নারায়ণ মূর্তির ছেলে রোহন মূর্তির সন্তান। একাগ্র বাদে আরও দুই নাতি-নাতনি রয়েছে নারায়ণ মূর্তির। মেয়ে অক্ষতা মূর্তির দুই সন্তান- কৃষ্ণ ও অনুষ্কা।

উল্লেখ্য এই সংস্থার চতু্র্থ ত্রৈমাসিকে লাভের অঙ্ক ৬ হাজার ১২৮ কোটি থেকে বেড়ে হয়েছে ৭ হাজার ৯৬৯ কোটি টাকা। রেভিনিউ বেড়ে হয়েছে ৩৭ হাজার ৯২৩ কোটি টাকা।

পরবর্তী অর্থবর্ষে ১ থেকে ৩ শতাংশ রেভিনিউ বাড়তে পারে ইনফোসিস-এর। বিশ্লেষকরা মনে করছেন, ২০২৪-২৫ অর্থবর্ষের শেষের দিকে লাভের অঙ্ক বাড়তে পারে ইনফোসিস-এর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *