পুজোতেও পরীক্ষা স্টাফ সিলেকশন কমিশনের, ক্ষুব্ধ বহু পরীক্ষার্থী
এর ফলে পরীক্ষার্থীদের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। রাজ্যে সবচেয়ে বড় উৎসবের দিনগুলোয় এই পরীক্ষার সূচি এবং কলকাতা সহ বিভিন্ন শহরে পরীক্ষার সিট পড়া পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্কও তৈরি করেছে। কারণ, উৎসবের মধ্যে মনঃসংযোগ ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ। তার চেয়েও বড় সমস্যা রাস্তায় গণ–পরিবহণে নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছোন। একাধিক চাকরি প্রার্থীর অভিযোগ, শুধু ষষ্ঠীর দিনই নয়। এমনও হতে পারে অন্য পরীক্ষার্থীদের কারও সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর দিনও পরীক্ষা পড়েছে। তাই পুজোর সময়ে পরীক্ষা থাকলে, তা বাতিল বা পিছিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছেন পরীক্ষার্থীরা।