Bengal DA Case Hearing: ‘আপাতত জুলাই মাস পর্যন্ত…’, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে DA আন্দোলনকারীদের বৈঠকের আগেই সুপ্রিম কোর্টে বড় আপডেট | DA Case Hearing Deferred in Supreme Court, Bengal Government Calls Meeting With Employee Unions
সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিImage Credit: TV9 Bangla
নয়া দিল্লি: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মামলার শুনানি আপাতত স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্টে। আগামী ৩০ মে কর্মচারী সংগঠন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সুপ্রিম কোর্টে সে কথা জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। কর্মচারী সংগঠনের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য আবেদন জানান, মামলা জুলাই মাস পর্যন্ত স্থগিত করা হোক। অন্তর্বর্তীকালীন সময়ে এই বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে বলে আশা প্রকাশ করেন বিকাশ রঞ্জন। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি।
তবে এক্ষেত্রে উল্লেখ্য, ৩০ মে কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু পরবর্তীতে নির্ধারিত দিন পরিবর্তিত হয়। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সামাজিক মাধ্যমে পোস্ট করে লেখেন, “মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে DA মামলাকারী সংগঠনগুলির পূর্ব নির্ধারিত আলোচনার দিন পরিবর্তিত হয়ে আগামী ১লা জুন বিকাল ৫টায় স্থির হয়েছে। আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী সকলের বকেয়া DA সংক্রান্ত সমস্যার সমাধান করবেন।”
বিস্তারিত আসছে…