পুজোর আগে ভুঁড়ির সঙ্গে যুদ্ধ, জিম–জ়ুম্বায় স্লট পেতে হুড়োহুড়ি
কুবলয় বন্দ্যোপাধ্যায়
পুজোর আর বেশি দেরি নেই। বাঙালির শরীর ঘিরে এখন দু’ধরনের ব্যস্ততা — এক দিকে নতুন জামাকাপড়ের মাপ, অন্য দিকে নিজের শরীরের মাপ কমানোর মরিয়া চেষ্টা। সারা বছর রসগোল্লা, বিরিয়ানি, ফুচকা আর আলস্যের সঙ্গে যে নিবিড় বন্ধুত্ব, পুজো এগোলেই আচমকা ছেদ পড়ে সেই বন্ধুত্বে। জিমের দরজা ঠেলে তখন ঢুকতে শুরু করে একের পর এক নতুন মুখ।