Kalyani Greenfield Airport: কল্যাণীতে হবে গ্রিনফিল্ড বিমানবন্দর, কী এই গ্রিনফিল্ড বিমানবন্দর? | Kalyani to Get a Greenfield Airport: What Is a Greenfield Airport? - 24 Ghanta Bangla News
Home

Kalyani Greenfield Airport: কল্যাণীতে হবে গ্রিনফিল্ড বিমানবন্দর, কী এই গ্রিনফিল্ড বিমানবন্দর? | Kalyani to Get a Greenfield Airport: What Is a Greenfield Airport?

Spread the love

কলকাতা: গ্রিনফিল্ড বিমানবন্দর। সোমবার রাজ্য বাজেট পেশের সময় এই গ্রিনফিল্ড বিমানবন্দরের উল্লেখ করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নদিয়ার কল্যাণীর কাছে নতুন বিমানবন্দরের কথা বলেছিলেন। তারপর থেকে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। কী এই গ্রিনফিল্ড বিমানবন্দর? অন্যান্য বিমানবন্দর থেকে এই ধরনের বিমানবন্দরের পার্থক্য কোথায়?

বাজেট পেশের সময় গ্রিনফিল্ড বিমানবন্দর নিয়ে কী বলেছিলেন অর্থমন্ত্রী?

গত ২২ জুন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছিলেন, “কলকাতা বিমানবন্দরে যাত্রীদের ভিড় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার ফলে উদ্ভূত সমস্যার সমাধান এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশের লক্ষ্যে কলকাতায় একটি দ্বিতীয় বিমানবন্দরের প্রয়োজন।” এরপরই তিনি জানান, “সরকার কল্যাণীর কাছে নতুন একটি ‘গ্রিনফিল্ড’ বিমানবন্দর স্থাপনের জন্য ১০০০ থেকে ১৫০০ একর জমি শনাক্ত করবে।”

গ্রিনফিল্ড বিমানবন্দর কী?

গ্রিনফিল্ড বিমানবন্দর হল একেবারে নতুন করে বিমানবন্দর তৈরি। ফাঁকা জমিতে এই বিমানবন্দর তৈরি হয়। সেখানে আগে কোনও বিমানবন্দর বা বড় পরিকাঠানো ছিল না। মূলত জোর দেওয়া হয় নতুন প্রকল্প নির্মাণের উপর। যেহেতু কল্যাণীতে ১০০০-১৫০০ একর ফাঁকা জমিতে নতুন করে বিমানবন্দর তৈরি হবে, তাই এটিকে গ্রিনফিল্ড বিমানবন্দর বলা হচ্ছে। ভারতে প্রথম বেসরকারি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি হয়েছিল বাংলাতেই। দুর্গাপুরের কাছে অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর হল ভারতের প্রথম বেসরকারি গ্রিনফিল্ড বিমানবন্দর।

গ্রিনফিল্ড বিমানবন্দরের সুবিধা হল, যেহেতু আগে থেকে কোনও পরিকাঠামো নেই। ফলে বর্তমান সময়ের চাহিদা, উন্নত যাত্রী পরিষেবা এবং পরিবেশবান্ধব নকশা মাথায় রেখে তৈরি করা যায়।

চাইলে গ্রিনফিল্ড বিমানবন্দরকে গ্রিন বিমানবন্দরেরও রূপ দেওয়া যায়। অর্থাৎ পরিবেশবান্ধব ব্যবস্থা রাখা যেতে পারে গ্রিনফিল্ড বিমানবন্দরে। গ্রিন বিমানবন্দরগুলিতে সৌরশক্তি ব্যবহার করা হয়। জল পুনর্ব্যবহার, কম কার্বন নির্গমনসহ পরিবেশবান্ধব ব্যবস্থা রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *