ম্যাঙ্গোলিসিয়াস মালদা! আমের মরসুমে আম বাগান ও প্রাচীন গৌড় ভ্রমণের গাইডলাইন - 24 Ghanta Bangla News
Home

ম্যাঙ্গোলিসিয়াস মালদা! আমের মরসুমে আম বাগান ও প্রাচীন গৌড় ভ্রমণের গাইডলাইন

Spread the love

মালদার ‘ম্যাঙ্গো ট্যুরিজ়ম’ আসলে কী?

এই শব্দটির সঙ্গে যাঁদের নতুন পরিচয় হচ্ছে, তাঁদের উদ্দেশে বলে রাখা ভালো এই ম্যাঙ্গো ট্যুরিজ়ম হলো সম্পূর্ণ ভিন্নধর্মী একটি অভিজ্ঞতা। পর্যটনের সঙ্গে আম খাওয়ার যোগ রয়েছে। তবে বাজার থেকে কেনা আম নয়, গাছ থেকে সদ্য পাড়া রাসায়নিকমুক্ত, একদম টাটকা ও মিষ্টি আমের স্বাদ নেওয়ার সুযোগ, যা শহরের বাজারে মেলা ভার। সঙ্গে চাষীদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও পাবেন।

এর সঙ্গে মালদার সুবিশাল আম বাগানগুলোর ভিতর দিয়ে হেঁটে বেড়ানো এবং ল্যাংড়া, ফজলি, হিমসাগর, গোপালভোগের মতো বিশ্বখ্যাত আমের ফলন নিজের চোখে দেখার সুযোগ পাবেন। কী ভাবে আম পেড়ে প্যাকেটজাত করা হয় এবং আমের বিভিন্ন উপজাত পণ্য (যেমন আমসত্ত্ব, আচার) তৈরি হয়, তা কাছ থেকে দেখার অভিজ্ঞতাও ভোলার নয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *