হাবরার শ্মশানে চালু বৈদ্যুতিক চুল্লি, দাহকাজে খরচ কত?
হাবরার ইলেকট্রিক চুল্লিতে দাহকাজের খরচ:
বিধায়ক জানিয়েছেন, দাহকাজ এবং তার সঙ্গে প্রয়োজনীয় পরিষেবা মিলিয়ে মোট খরচ ১৭০০ টাকার মধ্যে রাখার জন্য পুর আধিকারিককে অনুরোধ করা হয়েছে। তাঁর বক্তব্য, মূলত পরিষেবার খরচই নেওয়া হবে। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে গোটা শ্মশান চত্বর। গেরুয়া রঙের ছোঁয়ার পাশাপাশি দেওয়ালে আধ্যাত্মিক নানা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। চারপাশে গাছপালা এবং পরিচ্ছন্ন পরিবেশে বদলে গিয়েছে শ্মশানের চেহারা।