কেন উইলিয়ামসনের অবসরের পিছনে হাত রয়েছে বিরাট কোহলির, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য - 24 Ghanta Bangla News
Home

কেন উইলিয়ামসনের অবসরের পিছনে হাত রয়েছে বিরাট কোহলির, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Spread the love

তিনি আরও বলেন, ‘বিরাট এখনও খেলছে। তবে ওকেও জীবনে অনেক বড় সিদ্ধান্ত নিতে হয়েছে। আমার মনে হয়েছিল, ওর মতো অভিজ্ঞতা আর কোনও ক্রিকেটারের নেই। এমন কী নিজের দলেও এমন কাউকে খুঁজে পাইনি, যে একই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। একই রকম সময় ধরে অধিনায়কত্ব সামলেছে, আবার সন্তানদের সঙ্গে জীবন কাটানোর অভিজ্ঞতাও রয়েছে।’

‘আমাদের জীবন অনেকটা সমান্তরাল’

কোহলির সঙ্গে সম্পর্কের বিষয়ে উইলিয়ামসন বলেন, ‘আমরা যেন অনেকটা একই রকম জীবন কাটিয়েছি। আমাদের জগৎ আলাদা হলেও সম্পর্কটা বেশ বিশেষ। সেই আলোচনায় নিজেদের দুর্বলতা ও মনের অনুভূতিগুলো ভাগ করে নিতে পেরে খুব ভালো লেগেছিল।’

সেই কথোপকথনের পরের মুহূর্তের কথাও জানিয়েছেন তিনি। উইলিয়ামসন বলেন, ফোন রাখার কিছুক্ষণ পর তাঁর স্ত্রী হোটেলের ঘরে আসেন। তখন স্ত্রীকে তিনি বলেছিলেন, ‘এ বার সময় হয়েছে।’ অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত তখনই চূড়ান্ত করে ফেলেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *