আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসাব রাখবে AI! Claude-এর নতুন ফিচার কতটা নিরাপদ? - 24 Ghanta Bangla News
Home

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসাব রাখবে AI! Claude-এর নতুন ফিচার কতটা নিরাপদ?

Spread the love

আপনার টাকা কি নিয়ন্ত্রণ করতে পারবে AI?

এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়। Anthropic জানিয়েছে, Claude-এর এই ফিচার সম্পূর্ণ ‘Read-only’। অর্থাৎ AI আপনার অ্যাকাউন্টের তথ্য দেখতে ও বিশ্লেষণ করতে পারবে, কিন্তু টাকা ট্রান্সফার, লেনদেন, বিনিয়োগ বা অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে না।

কতটা নিরাপদ ব্যক্তিগত তথ্য?

অ্যানথ্রপিকের দাবি, Claude ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্টের ধরন, ব্যালান্স, ক্রেডিট লিমিট এবং সর্বশেষ চারটি অ্যাকাউন্ট নম্বরের সংখ্যা-সহ সর্বোচ্চ দু’বছরের লেনদেনের তথ্য দেখতে পারবে। কিন্তু এই ফিচারের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্ন উঠছে। AI-কে ব্যাঙ্কের সব তথ্য দেওয়া কি ঠিক?

এই বিষয়ে সাইবার সিরিওরিটি অ্য়াডভাইজ়ার কিঞ্জল কান্তি ঘোষ বলেন, ‘অ্যানথ্রপিকের আগে চ্যাটজিপিটি এমন ফিচার এনেছে। AI-এর কোনও প্ল্যাটফর্মে ব্যক্তিগত ডেটা শেয়ারের আগে সেই প্ল্যাটফর্ম সম্পর্কে জেনে নেওয়া খুব জরুরি। সেই প্ল্যাটফর্ম সব নিয়ম মানছে কিনা, আপনি কী কী ডেটা দিচ্ছেন সে বিষয়ে সতর্ক হলে বিপদের ঝুঁকি অনেকটাই কমবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *