Kolkata Road Name Change: লেনিন সরণি থেকে কাল মার্কস...তালিকায় মেয়ো রোডও! কোন কোন রাস্তার নাম বদলাতে চলেছে? জানিয়ে দিলেন তথাগত রায় | Kolkata road renaming lenin sarani may become debaprashad ghosh sarani bjp candidate tathagata roy to submit proposal - 24 Ghanta Bangla News
Home

Kolkata Road Name Change: লেনিন সরণি থেকে কাল মার্কস…তালিকায় মেয়ো রোডও! কোন কোন রাস্তার নাম বদলাতে চলেছে? জানিয়ে দিলেন তথাগত রায় | Kolkata road renaming lenin sarani may become debaprashad ghosh sarani bjp candidate tathagata roy to submit proposal

Spread the love

কলকাতা: রাজ্যে নতুন সরকারের আমলে বিভিন্ন রাস্তার নাম পরিবর্তন করা হচ্ছে। ইতিমধ্যেই সোহরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টে হয়েছে গোপাল মুখার্জি রোড (Gopal Mukherjee Road)। এবার বদলে যাবে লেনিন সরণির (Lenin Sarani) নামও? আগেই তা ইঙ্গিত দিয়েছিলেন কার্তিক মহারাজ (Kartik Maharaj)। এবার জানা গেল, খুব শীঘ্রই লেনিন সরণির নাম বদলের প্রস্তাব দেবেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। তাঁর মতে, লেনিন সরণির নাম বদলে দেবপ্রসাদ ঘোষের (Debaprashad Ghosh) নাম করা হোক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর ভারতীয় জনসংঘের সর্বভারতীয় সভাপতি ছিলেন দেবপ্রসাদ ঘোষ। এছাড়া, কলকাতার আরও কয়েকটি রাস্তার নাম বদলের ভাবনা-চিন্তা করা হচ্ছে।

রাস্তার নাম বদলের জন্য কমিটি

গোপাল মুখার্জি রোড নাম নিয়ে বিতর্কের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন,”কলকাতায় কোনও মুঘল, পাঠান, অত্যাচারী ব্রিটিশের নামে নামকরণ থাকবে না। ভগিনী নিবেদিতা ছাড়া কোনও বিদেশির নাম থাকবে না। এপিজে আব্দুল কালামের মতো কোনও প্রকৃত দেশভক্ত থাকলে তথ্য দিন, মর্যাদা দেবে রাজ্য সরকার।” এরপর রাজ্যের বিভিন্ন সড়ক, সেতু থেকে অ্যাভিনিউয়ের নামবদল বা নামকরণের জন্য কমিটি গঠন করেন তিনি। ওই কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ। কমিটিতে রয়েছেন তথাগত রায়ও।

কোন রাস্তার নাম বদলে কী রাখা হচ্ছে?

বিজেপি নেতা তথাগত রায় জানিয়েছেন, লেনিন সরণি ছাড়াও আরও কিছু রাস্তার নাম বদলের প্রস্তাব দেওয়া হবে কমিটিতে। কোন কোন রাস্তার নাম বদলে কী রাখা হতে পারে, সেই বিষয়েও জানিয়েছেন বিজেপি নেতা।

লেনিন সরণির নাম বদলে করা হতে পারে দেবপ্রসাদ ঘোষ সরণি।
কাল মার্কস সরণি বদলে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বা মাইকেল মধুসূদন দত্তের নামে করা হতে পারে।
হো-চি-মিন সরণির নাম বদলে হতে পারে মার্টিন লুথার কিং।

বিজেপি নেতা তথাগত রায় জানান, প্রাথমিকভাবে রাস্তার নাম বদল নিয়ে কার্তিক মহারাজের সঙ্গে কথা বলেছেন। প্রস্তাব দেওয়া হবে। এরপর কমিটিতে পাশ হলে রাস্তার নাম বদল হবে। এছাড়া কলকাতার একটি জনপথের (স্ট্র্যান্ড রোড বা মেয়ো রোড) নামও পরিবর্তন করে সর্দার বল্লভভাই প্যাটেলের নামে করারও চিন্তাভাবনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *