বেড়াতে যাচ্ছেন? AI-র দ্বারস্থ হতে বলছে পুলিশ - 24 Ghanta Bangla News
Home

বেড়াতে যাচ্ছেন? AI-র দ্বারস্থ হতে বলছে পুলিশ

Spread the love

সেই আবহে পুলিশ বলছে ‘এআই’ ব্যবহার করুন! তবে, সবাইকে নয়। সেটা বলা হচ্ছে, সেই সব মানুষকে যাঁরা পুজোর সময়ে বেড়াতে যাচ্ছেন। সপরিবার, সবান্ধব যাঁরা বেড়াতে যাওয়ার প্ল্যান করেছেন, তাঁদের অনেকেই ট্র্যাভেল এজেন্টদের আকাশছোঁয়া ‘প্যাকেজ’–এর কারণে নিজেরাই নেটে হোটেল–রিসর্ট বুক করেন। আর তা করতে গিয়ে পেমেন্টের সময়ে বিপদে পড়ে যাচ্ছেন। কারণ, নেট দুনিয়ায় এমন অনেক হোটেলের লিঙ্ক ভেসে বেড়াচ্ছে যা আদতে ভুয়ো। নেটে সার্চ করলে তারাও এসে ভিড় করছে। হোটেল–রিসর্টের যে সব ছবি আপলোড করছে, তা দেখে প্রলোভন হতেই পারে। আর তাতে পা দিলেই সর্বনাশ। কারণ, বুকিংয়ের সময়ে অ্যাডভান্স বা অগ্রিম টাকা পেমেন্ট করতে হয়। বাকি পেমেন্ট হোটেলে পৌঁছে দিলেও চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *