BJP: তৃণমূল স্তরের দলীয় কর্মসূচিতে কোথা থেকে টাকা আসছে, কত খরচ হচ্ছে, এবার সব জানাতে হবে রাজ্য বিজেপি নেতৃত্বকে | West Bengal BJP Tightens Financial Scrutiny, Seeks Details of Funds and Expenses at Grassroots Level - 24 Ghanta Bangla News
Home

BJP: তৃণমূল স্তরের দলীয় কর্মসূচিতে কোথা থেকে টাকা আসছে, কত খরচ হচ্ছে, এবার সব জানাতে হবে রাজ্য বিজেপি নেতৃত্বকে | West Bengal BJP Tightens Financial Scrutiny, Seeks Details of Funds and Expenses at Grassroots Level

Spread the love

কলকাতা: নিচু তলায় আর্থিক খরচে হিসাব চাইতে এবার পদক্ষেপ রাজ্য বিজেপির। তৃণমূল স্তরের দলীয় কর্মসূচিতে কোথা থেকে টাকা এসেছে? খরচ কোন খাতে হয়েছে? কত টাকা হয়েছে? সব কিছু জানাতে হবে রাজ্য নেতৃত্বকে। ক্ষমতায় এসেই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই কোনওভাবেই যাতে দুর্নীতি না হয়, তা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ রাজ্য নেতৃত্বের।

কীভাবে গোটা বিষয়ের উপর নজর রাখা হবে? বিজেপি সূত্রে খবর, নজরদারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন জেলা সভাপতি। তার কারণ, তৃণমূল স্তরে কোথায় কোন প্রোগ্রাম হচ্ছে, কে কে থাকছেন, কোথা থেকে সেই টাকা আসছে, তার বিস্তারিত তথ্য জেলা সভাপতিকে দিতে হবে। জেলা সভাপতি সেই রিপোর্ট নেওয়ার পর জেলা ইনচার্জের কাছে পাঠাবে। তারপরে তা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বকে জানাবেন জেলা ইনচার্জ। রাজ্য নেতৃত্ব রিপোর্টটি বিবেচনা করে দেখবে। উল্লেখ্য, দিন কয়েক আগেই ৭টি জায়গায় জেলা সভাপতি বদল করা হয়েছে। সেই সংখ্যাটা বাড়তে পারে। ইনচার্জও বদল করা হয়েছে। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

আর্থিক অস্বচ্ছতা ও দুর্নীতির প্রশ্নে কোনও আপোষ করা হবে না,সেই বার্তা বিজেপির বিভিন্ন স্তরে পৌঁছে দিয়ে স্পষ্ট করতে চায় দলীয় নেতৃত্ব। সূত্রের খবর, এই অভিযোগ বহুবার রাজ্য নেতৃত্বের কাছে আসছে যে, বিজেপি কোথাও কোথাও জোর করে অর্থ আদায়ের চেষ্টা করছে। কোনও কর্মী নাকি দলের নাম ভাঙিয়ে যে কর্মসূচি করা হচ্ছে, সেই কর্মসূচির সঙ্গে আদৌ দলের যোগ রয়েছে কি না, আর সেই টাকা কোথা থেকে আসছে, খরচ হওয়ার পরেই বা কত টাকা থেকে যাচ্ছে, সব রিপোর্ট নেবে রাজ্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *