বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল! বৃহস্পতিবার থেকেই বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে উপকূলের জেলা
আজ থেকে কি ফের বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে! ইতিমধ্যেই বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত নিম্নচাপ শক্তি হারিয়েসাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে বৃষ্টি থেমেছে বাংলায়। বর্তমানে…
আজ থেকে কি ফের বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে! ইতিমধ্যেই বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত নিম্নচাপ শক্তি হারিয়েসাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে বৃষ্টি থেমেছে বাংলায়। বর্তমানে সাধারণ নিম্নচাপটি রয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশে, নাগাল্যান্ড-মিজোরামের কাছে। এর জেরে কিছুটা বৃষ্টি হতে পারে উপকূল জেলাগুলিতে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে উপকূলের কাছাকাছি জেলাগুলোতে। শনিবার থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা ও পাশের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহবিদরা। হাওয়া অফিস জানাচ্ছে, এবার শুরু হবে বর্ষা বিদায়। ঝাড়খণ্ড, বিহার থেকে বিদায় নেবে বর্ষা। তবে বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রাজ্যে সাধারণত ১০ই অক্টোবর থেকে বৃষ্টি বিদায় নেয়। এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যে কারণে অস্বস্তিকর পরিবেশ আরও কয়েকদিন থাকবে। যদিও তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে, আজ বৃহস্পকিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত কম।
আবার,আজ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। পাহাড়ের ৫টি জেলাতেই বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার থেকে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা কমবে।