Egg Consumption: অত্যধিক গরমে রোজ ডিম খাওয়া কি ভাল? খেলেও ক'টা খাবেন? - Bengali News | Should You Eat Eggs in the Summer? Know Here - 24 Ghanta Bangla News
Home

Egg Consumption: অত্যধিক গরমে রোজ ডিম খাওয়া কি ভাল? খেলেও ক’টা খাবেন? – Bengali News | Should You Eat Eggs in the Summer? Know Here

Spread the love

বাড়িতে কোনও সবজিপাতি নেই। মাছ-মাংসও শেষ। এমন দিনে ভরসা ডিম-ভাত। পোচ, অমলেট হোক বা সেদ্ধ—পাতে ডিম থাকলে আর চিন্তা নেই। কিন্তু যে হারে গরম পড়েছে, তাতে রোজ ডিম খাওয়া উচিত? গরমে হালকা খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। যাতে তপ্ত দিনেও শরীর ঠান্ডা থাকে। এই অবস্থায় ডিম খাওয়া কি সুরক্ষিত? চলুন জেনে নেওয়া যাক।

গরমে হালকা খাবারই স্বাস্থ্যের জন্য ভাল। তবে, গরমের খাদ্যতালিকায় রাখতেই পারেন ডিমকে। ডিম হল সুপারফুড। পুষ্টিগুণে ভরপুর। প্রোটিন, ভিটামিন ডি, বি, জিঙ্ক ও ক্যালশিয়ামে ভরপুর ডিম। স্বাস্থ্যে একাধিক উপকারিতা প্রদান করে ডিম। এমনকি ত্বক ও চুলের স্বাস্থ্যকেও ভাল রাখে ডিম। হজমের সমস্যা না থাকলে রোজই ডিম খাওয়া যায়। কিন্তু একটার বেশি ডিম খেলে এই গরমে কি শারীরিক সমস্যা বাড়বে?

অনেক সময় একই দিনে দু-তিনটে ডিম খেয়ে ফেলেন। হজমের গণ্ডগোল না থাকলে দুটো ডিম খাওয়াই যায়। কিন্তু এখন যেহেতু মারাত্মক গরম পড়েছে, তাতে দিনে বেশি ডিম না খাওয়াই ভাল। অনেকের ধারণা, গরমকালে ডিম খাওয়া উচিত নয়, কোলেস্টেরল বেড়ে যায়। এটা শুধু ধারণা মাত্র। ডিমের মধ্যে ভাল কোলেস্টেরল রয়েছে, যা আদতে হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু গরমে ভারী খাবার একটু এড়িয়ে যাওয়াই ভাল।

এই খবরটিও পড়ুন

যেহেতু ডিমের মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি, তাই গরমে বুঝেশুনে ডিম খাওয়াই ভাল। প্রচণ্ড গরমে হালকা খাবারই স্বাস্থ্যের জন্য ভাল। তবে, ডিম খাওয়াতে কোনও ক্ষতি নেই। সীমিত পরিমাণেই ডিম খাওয়া উচিত। গরমে দিনে দু’টোর বেশি ডিম খাবেন না। অতিরিক্ত ডিম খেলে হজমের সমস্যা বাড়তে পারে।

গরমকালে ডিম খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকবে। এতে মুখরোচক খাবার খাওয়া থেকেও দূরে থাকতে পারবেন। এতে সহজেই ওজন কমবে। আর দেহে পুষ্টির ঘাটতিও পূরণ হবে। তাই স্বাস্থ্যের কোনও গণ্ডগোল না থাকলে রোজ একটা করে ডিম খেতে পারেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *