এজলাসের ভিতরেই 'জয় শ্রীরাম' স্লোগান - 24 Ghanta Bangla News
Home

এজলাসের ভিতরেই ‘জয় শ্রীরাম’ স্লোগান

Spread the love

এই সময়, শিলিগুড়ি: এজলাসের ভিতরেই ‘জয় শ্রীরাম’ স্লোগান। তাও আবার বিচারকের পোশাক দেখে। বুধবার এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে শিলিগুড়ি মহকুমা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আদালত কক্ষে। ঘটনায় তীব্র বিতর্ক শুরু হয়। তবে অভিযুক্তদের আইনজীবী ত্রিদীপ সাহা ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেন। যদিও বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা করেছেন সব পক্ষের আইনজীবীরাই। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের তরফেও বিষয়টিকে নিন্দনীয় বলে মন্তব্য করা হয়েছে। বারের সভাপতি উদয়শঙ্কর মালাকার বলেন, ‘এটা একেবারেই অনভিপ্রেত। আদালতকক্ষে এসব কখনওই কাম্য নয়। আদালত চাইলে সুয়োমোটো মামলা হতে পারত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *