শঙ্করপুর থেকে নিখোঁজ ১৫ জন মৎস্যজীবীর খোঁজ মিলল বাঘেরচর দ্বীপে, কী হয়েছিল? - 24 Ghanta Bangla News
Home

শঙ্করপুর থেকে নিখোঁজ ১৫ জন মৎস্যজীবীর খোঁজ মিলল বাঘেরচর দ্বীপে, কী হয়েছিল?

Spread the love

শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে ট্রলার সমেত নিখোঁজ হয়ে গিয়েছিলেন ১৫ জন মৎস্যজীবী। তাঁদের দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বাঘেরচর নামে একটি দ্বীপে খুঁজে পাওয়া গিয়েছে। ৬ জুলাই থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।

শনিবার সকাল ৭টা নাগাদ ওই মৎস্যজীবীদের অবস্থান জানা যায়। ইঞ্জিনে জল ঢুকেই বিপত্তি হয়েছিল। তবে সকলেই এখন সুস্থ। শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশ রঞ্জন নায়ক জানান, উদ্ধারকারী দল তাঁদের উদ্ধার করার জন্য গিয়েছে। বর্তমানে কাকদ্বীপের বাগেরচর থেকে ২ কিলোমিটার দূরে রয়েছেন তাঁরা। শঙ্করপুর থেকে লঞ্চ পাঠানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *