রেলের রোলিং স্টক বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, বাংলাদেশে ভিড়ের সময়ে যাত্রীদের ট্রেনের ছাদে উঠে পড়ার প্রবণতার কথা চিন্তা করে কোচগুলির ছাদ বিশেষ ভাবে শক্তিশালী করা হয়েছে। তা ছাড়া, দুর্ঘটনা ঘটলে সংঘর্ষের অভিঘাত কমিয়ে যাত্রীদের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে রেকের নকশায়। ইউরোপীয় মান ইএন ১৫২২৭ অনুযায়ী ‘ক্র্যাশওয়ার্দি’ অর্থাৎ সংঘর্ষ–সহনশীল বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। রেল […]