এই প্রশ্নের জবাবে বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সভাপতি, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের ইঙ্গিতপূর্ণ জবাব, ‘কে কোথা থেকে আসছেন, কে কোথায় যাবেন, কে কোথায় বসবেন, কে কী ভাবে বলবেন, সেগুলো এনসিপিআইয়ের বিষয়৷ তাঁরা এনডিএ-তে এসেছেন৷ এনডিএ-তে আসার পরে এনডিএ-র শরিক হিসেবে তাঁদের আমরা স্বাগত জানিয়েছি৷ কিন্তু তাঁরা তো বিজেপি নন, এটা বুঝতে হবে৷ সমস্ত প্রশ্নের উত্তর আমার […]