কোর্টে সিবাল, কাটল না জট, ভবিষ্যৎ নিয়ে ধন্দই সুদীপদের
এই প্রশ্নের জবাবে বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সভাপতি, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের ইঙ্গিতপূর্ণ জবাব, ‘কে কোথা থেকে আসছেন, কে কোথায় যাবেন, কে কোথায় বসবেন, কে কী ভাবে বলবেন, সেগুলো এনসিপিআইয়ের বিষয়৷ তাঁরা এনডিএ-তে এসেছেন৷ এনডিএ-তে আসার পরে এনডিএ-র শরিক হিসেবে তাঁদের আমরা স্বাগত জানিয়েছি৷ কিন্তু তাঁরা তো বিজেপি নন, এটা বুঝতে হবে৷ সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে নেই৷’এ সবের মাঝেই বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে ‘তীজ’ উত্সবে অংশগ্রহণ করেছেন এনসিপিআই শিবিরের তিন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর বাসভবনে এই তিন সাংসদকে হাতে মেহেন্দি পরে হাসিমুখে সেলফি তুলতে দেখা গিয়েছে৷ সেখানে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও। কিন্তু এখনও যে এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ ঝুলেই রয়েছে, তাতে সন্দেহ নেই।