চরিত্রের ভিতরেই নিজেকে খুঁজি: উপেন্দ্র চৌহান - 24 Ghanta Bangla News
Home

চরিত্রের ভিতরেই নিজেকে খুঁজি: উপেন্দ্র চৌহান

Spread the love

অন্য সময় প্রাইম: ‘স্যাম বাহাদুর’ থেকে ‘দায়রা’, মেঘনা গুলজ়ারের সঙ্গে কাজ, আপনাকে একজন অভিনেতা হিসেবে কতটা বদলেছে?

উপেন্দ্র: মেঘনা গুলজ়ারের সঙ্গে ‘স্যাম বাহাদুর’ এবং এখন ‘দায়রা’-তে কাজ করা আমার জন্য অভিনয় ও গল্প বলার এক মাস্টারক্লাস বলতে পারেন। মেঘনা গল্পের উপর জোর দেন। পরিচালক হিসেবে জানেন, প্রতিটি চরিত্রকে কী ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। হয়তো কোনও একটা সিন-এ সবাই খুব ভালো অভিনয় করেছেন, কিন্তু সেটায় চরিত্রগুলো ঠিক মতো ফুটে ওঠেনি, মেঘনা সেই দৃশ্যটি ফিল্মে রাখেন না। দর্শকরা কত বেশি প্রতিক্রিয়া দিলেন তার থেকেও বেশি জরুরি তাঁদের প্রতি সৎ থাকা। এটা মেঘনার সঙ্গে কাজ করেই শিখেছি। প্রত্যেক অভিনেতাকে তাঁর ধরন অনুযায়ী কাজ করাতে জানেন। ‘স্যাম বাহাদুর’ আর ‘দায়রা’য় একদম বিপরীত দুটো চরিত্রে পরিচালক আমাকে কাস্ট করেছেন। এতে আমারও আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে অনেকটা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *