গ্যাসের আকাল, চরম বিপাকে শহরের ক্যাটারাররা - 24 Ghanta Bangla News
Home

গ্যাসের আকাল, চরম বিপাকে শহরের ক্যাটারাররা

Spread the love

কলকাতা:  চরম বিপদে কলকাতার ক‍্যাটারাররা।  প্রায় পাওয়াই যাচ্ছে না ১৯ কেজি ও ৪৭.৫ কেজির কমার্সিয়াল গ‍্যাস সিলিন্ডার।  বিভিন্ন অনুষ্ঠানে খাবারের জোগান দিতে হিমশিম। কলকাতার ক‍্যাটারারদের কাছে সর্বোচ্চ ১ বা ২ দিনের গ‍্যাস মজুত আছে। ক‍্যাটারাররা আপাতত মেনুতে কাটছাঁট করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন। কমার্শিয়াল গ‍্যাসের কালোবাজারি পাল্লা দিয়ে বাড়ছে বলে অভিযোগ। ৭ দিন এই পরিস্থিতি থাকলে পরিষেবা দেওয়া দুরূহ হবে বলে মত ক‍্যাটারারদের। এমনকি এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের সাময়িক কাজও চলে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *