বাগুইআটি এলাকায় একটি তোলাবাজির মামলায় পুলিশের তদন্ত শুরু হতেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন দেবরাজ, যা তিনি পাননি। অবশ্য তার আগে নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হতেই গা–ঢাকা দিয়েছিলেন। পুলিশ সূত্রের খবর, এই মাসখানেকের কিছু বেশি সময়ে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা এবং উত্তরবঙ্গে পালিয়ে বেড়িয়েছেন তিনি। পুলিশের চোখকে ফাঁকি দিতে দু’–তিন দিনের বেশি কোনও এক জায়গায় […]