কঙ্গোকে হারিয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ড, মেক্সিকো ম্যাচের আগে অন্য চাপে হ্যারি কেনরা - 24 Ghanta Bangla News
Home

কঙ্গোকে হারিয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ড, মেক্সিকো ম্যাচের আগে অন্য চাপে হ্যারি কেনরা

Spread the love

আগামী সোমবার ভারতীয় সময় ভোরে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ৮৭ হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফুট উঁচুতে অবস্থিত। ফলে অতিরিক্ত উচ্চতার সমস্যায় ভুগবে ইংল্যান্ড। কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উঁচুতে খেললে অক্সিজেনের স্বল্পতা, দ্রুত ক্লান্ত হয়ে পড়া এবং বলের গতিপথ বদলে যাওয়ার মতো সমস্যার মুখোমুখি হতে হবে ইংলিশ ফুটবলারদের।

ডিআর কঙ্গোর বিপক্ষে জয়ের পর সাংবাদিক বৈঠকে টুখেল বলেন, ‘আজতেকায় মেক্সিকোর বিপক্ষে খেলাটা বিশ্বকাপের সবচেয়ে সুন্দর ম্যাচগুলোর একটি হতে পারে। কিন্তু একই সঙ্গে এটি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোরও একটি। আমাদের হাতে মাত্র তিন দিন সময়। এই সময়ের মধ্যে উচ্চতার সঙ্গে শারীরিকভাবে মানিয়ে নেওয়া সম্ভব নয়।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *